২২ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

স্টাফ রিপোর্টার : বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভিকটিমদের জন্য আরও কার্যকর, সমন্বিত ও মানবিক সেবা নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের পারস্পরিক সমন্বয় জোরদার এবং সেবার মানোন্নয়নে গ্রহণযোগ্য পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় স্টিয়ারিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন।

এ সময় পুলিশ কমিশনার ভিকটিমবান্ধব সেবাকে আরও গতিশীল, মানসম্পন্ন ও জনমুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভিকটিমদের প্রতি সংবেদনশীল ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত, সহজলভ্য ও সমন্বিত সেবা প্রদানই ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ স্বাভাবিক রাখতে যশোর বিজিবির নজরদারি

স্টিয়ারিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন দিলসেতারা চুনি, অ্যাডভোকেট ও বিভাগীয় প্রধান, মহিলা আইনজীবী সমিতি; সালেহা পারভিন ডলি, অ্যাডভোকেট ও সদস্য, মহিলা আইনজীবী সমিতি; এস. এম. আহসান উল্লাহ সরকার রিপন, প্রজেক্ট কো-অর্ডিনেটর (এডিসি), অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, রাজশাহী; অ্যাডভোকেট সামিনা, কো-অর্ডিনেটর, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাজশাহী; তুষার চন্দ্র মাহাতো, ক্লিনিক ম্যানেজার, মেরী স্টোপস বাংলাদেশ; খানুজ্জামান, প্রধান, রাজশাহী টেকনিক্যাল স্কুল, ইউসেপ, পবা, রাজশাহী; সামছুন্নাহার (মুক্তি), অর্গানাইজেশন ফর লিগ্যাল অ্যাসিসট্যান্স অ্যান্ড রাইটস (ওলার), রাজশাহী এবং তারেক এলাহী, প্রবেশন অফিসার, সিএমএম কোর্ট, রাজশাহী।

আরও পড়ুনঃ   ‘দুর্ঘটনার খবর পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দেওয়া হবে’-বিআরটিএর চেয়ারম্যান

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলামসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও আরএমপির সকল থানার অফিসার ইনচার্জ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও সেবামুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST