২১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর তিন উপজেলায় নির্বাচন আজ

স্টাফ রিপোর্টার : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে আজ। রাজশাহীতে তিনটি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হবে। বিকাল ৪ টায় ভোটগ্রহণ শেষ হবে। ব্যালট পেপারের মাধ্যমে সম্পূর্ণ ভোট গ্রহণ করা হবে।

রাজশাহীর তিন উপজেলা-বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মিলে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৮ জন চেয়ারম্যান পদে এবং বাকিরা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিন উপজেলায় ৬ লাখ ৫২ হাজার ৯০১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৪০৬ জন নারী ভোটার রয়েছেন। তিন উপজেলায় ৪টি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন রয়েছে। তিন উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ২৬৭টি এবং ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ৭৩২ টি।

আরও পড়ুনঃ   জিরো পয়েন্টে শিক্ষার্থীরা, দিচ্ছেন ফ্যাসিবাদবিরোধী স্লোগান

প্রথম ধাপে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। ওই নির্বাচন ছিল শান্তিপূর্ণ। বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসন দ্বিতীয় ধাপের নির্বাচন ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলেই ধারণা করছেন। ইতোমধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। সে ভাবেই ভোট কেন্দ্র ও ভোটার নিরাপত্তার বিষয়টিতে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। ভোটারদেরও প্রত্যাশা তাই যে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

আরও পড়ুনঃ   তানোর-গোদাগাড়ীসহ প্রথম ধাপে ১৫২ উপজেলায় নির্বাচন

তিনটি উপজেলা নির্বাচনে দুর্গাপুরের নির্বাচন পরিস্থিতি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উত্তেজনা আছে। এই উপজেলার ৩৩ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে প্রশাসন বলছে সেখানে তাদের বাড়তি নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বিশৃঙ্খল সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১১

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১২

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৩

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৪

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৮

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৯

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

২০

Design & Developed by: BD IT HOST