
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল এমপি বলেছেন, স্বাধীনোত্তর বাংলাদেশে ২৪ এর ছাত্র গণঅভ্যুথানের পরে যে নতুন মহান সংসদ নির্বাচিত হয়েছে।
সে সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক, আমরাও সেটা বিবেচনা করি। এই জাতীয় সংসদ বাংলাদেশের আশা আকাঙ্খার প্রতিক। দীর্ঘদিন যাবৎ এই সংসদ জনগনের প্রতিনিধিত্ব করতেন না। যেটাকে বলা হতো রাবারস্ট্যান্ড বা মাস্টার ভয়েস হিসেবে পরিচালিত হয়েছে। এখন জাতীয় সংসদ গণতন্ত্রের রীতিনীতি চর্চা করার জায়গা, এখন সরকারি দল, বিরোধী দল তাদের স্ব স্ব বক্তব্য রাখতে পারছেন। দেশ-জাতীর আগামী দিনের দিক নির্দেশনা দিচ্ছেন, কিভাবে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে সেই বিষয়ে তারা বিস্তারিত তুলে ধরতে পারছেন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাওতিকান্দা গ্রামে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন ডেপুটি স্পীকার।
তিনি আরো বলেন, আমরা সংসদের পক্ষ থেকে একটা কথা বলতে পারি, যে ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার জন্য সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধী দলের নেতার সহযোগীতায় আমরা প্রত্যেক দলের মতের উর্দ্ধে উঠে সংসদকে কার্যকর করার জন্য সবাই প্রচেষ্টা করছি। সেই সাথে জনগনের যেন সকল আশা আকাঙ্খার প্রতিক হিসেবে সংসদ প্রতিষ্ঠিত হয় সেইভাবে আমরা পরিচালিত করছি।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী কমিশনার ভুমি সাদরুল আলম সিয়াম,
ভাঙ্গা এএসপি সার্কেল রেজোয়ান দিপু , ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, শহিদুল ইসলাম মিরু মুন্সী, জাহাঙ্গীর মতুব্বার, অ্যাডভোকেট জহুরুল হক মিঠু, মোসারেফ হোসেন, আলমগীর মাতুব্বর সহ কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST