১৫ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের মূলহোতা গ্রেপ্তার

ছবি- র‌্যাব-৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত মো. নাজমুল হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। র‌্যাব-৫ সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্প মসজিদের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার একটি চুরি মামলার এজাহারভুক্ত আসামি মো. নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   কানাডার মঞ্চে ঝড় তুললেন নুসরাত ফারিয়া!

র‌্যাব জানায়, গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে কাটাখালী থানায় মামলা রয়েছে। তিনি রাজশাহী মহানগরীর সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের মূলহোতা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

পরে গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST