১৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীর জিরোপয়েন্ট অবরোধ

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটা থেকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে অবস্থান নিয়ে পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

স্টাফ রিপোর্টার : এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটা থেকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে অবস্থান নিয়ে পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এতে দুই লেনের সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এরআগে একই দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষার্থীরা রাজশাহী শিক্ষাবোর্ডে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষাবোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দেন। সেখান থেকে তারা সিএনবি মোড় হয়ে জিরোপয়েন্টে অবস্থান নেন।

পদ্মা সরকারি কলেজের পরীক্ষার্থী শান্ত সরদার বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখতে হবে। সবার পরীক্ষা এক সঙ্গে হবে। পরীক্ষার প্রশ্নপত্রে ভুল রয়েছে। আমাদের দাবি, পরীক্ষা বন্ধ রাখতে হবে।

আরও পড়ুনঃ   আমিরুলের হ্যাটট্রিকে চ্যালেঞ্জার ট্রফি জিতল বাংলাদেশ

মো. তাহা নামের আরেক পরীক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রী আমাদের ফার্মের মুরগি বলে ট্রিট করেন। একজন শিক্ষামন্ত্রী কেন এমন কথা বলবেন। আমরা শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা শিক্ষা মন্ত্রাণলয়ে কথা বলে জানাবেন। কিন্তু তারা কালক্ষেপণ করছেন।

এদিকে, পরীক্ষার্থীরা সড়ক বন্ধ করে দেওয়ায় বিকল্প পথে চলাচল করছে যানবাহনগুলো। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনের পরীক্ষার্থীরা অবর্ণনীয় ভোগান্তির মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন। ১১ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। এছাড়া সামনের পরীক্ষা শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ড নয়, সারাদেশে পেছাতে হবে। চলমান পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র সহজ করার দাবি তোলেন কেউ কেউ।

আরও পড়ুনঃ   ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন সাংবাদিকদের বলেন, ‘আমরা শিক্ষার্থী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। তাদের আশ্বস্ত করিনি, আমরা তাদের পাশে আছি। এটা আমরা অঙ্গীকার করেছি। ছাত্রদের সকল যৌক্তিক আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। সরকার অত্যন্ত আন্তরিক। অচিরেই সিদ্ধান্ত আসবে শিক্ষার্থীদের পক্ষে।’

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। তাদের বোঝানো হচ্ছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন, বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে, সেটি আমরা শিক্ষার্থীদের জানাব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১০

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১১

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১৩

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

১৪

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

১৫

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৬

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৭

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৯

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST