৮ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ইতিহাসে যে অনন্য রেকর্ড গড়তে পারে শুধুই স্পেন!

অনলাইন ডেস্ক : চলতি ফিফা ফুটবল বিশ্বকাপে দারুণে ছন্দে থাকা স্পেন গড়তে পারে এমন এক বিশ্বরেকর্ড, যা বিগত ৯৬ বছরে বিশ্বের কোনো দেশ করে দেখাতে পারেনি। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা স্প্যানিশরা এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি গোলও হজম করেনি।

এবারের আসরেও প্রত্যেকটি দলই গোল হজম করেছে। এদিক দিয়ে একমাত্র আলাদা স্পেন। গ্রুপ পর্ব তো বটেই, নক আউট পর্বের দুটো ম্যাচ খেলে ফেললেও এখনও নিজেদের গোলবার অক্ষত রাখতে পেরেছে লা ফুয়েন্তের শিষ্যরা।

আরও পড়ুনঃ   কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রুপ পর্বের তিন ম্যাচ থেকে শুরু করে শেষ ষোলোর হাইভোল্টেজ নকআউট পর্ব- প্রতিপক্ষের কোনো স্ট্রাইকারই এখন পর্যন্ত স্পেনের জালের ঠিকানা খুঁজে পায়নি। উনাই সিমনের অসাধারণ গোলকিপিং আর লা রোহাদের ইস্পাতকঠিন রক্ষণভাগের সামনে এসে পরাস্ত হয়েছে সবাই।

পুরো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বা রানার্স-আপ হয়েও কোনো গোল না খাওয়ার অবিশ্বাস্য কীর্তি ফুটবল বিশ্ব কখনও দেখেনি। স্পেনের বর্তমান যে রক্ষণাত্মক ফর্ম, তাতে তারা যদি এই ক্লিন শিট (কোনো গোল না খাওয়া) ধরে রেখে ফাইনাল পর্যন্ত যেতে পারে, তবে সেটি হবে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় ডিফেন্সিভ রেকর্ড।

আরও পড়ুনঃ   রাজশাহী তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শণে তথ্য ও সম্প্রচার সচিব

শেষ আটের লড়াইয়ে ওঠার পর এখন পুরো ফুটবল বিশ্বের নজর- স্পেনের এই অভেদ্য দুর্গ কোন দল প্রথম ভাঙতে পারে, নাকি কোনো গোল না খেয়েই বিশ্বজয়ের এক নতুন ইতিহাস লিখবে লুইস ডে লা ফুয়েন্তের শিষ্যরা!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST