২০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ধোনির অবসর নিয়ে আভাস দিল চেন্নাই

অনলাইন ডেস্ক : হঠাৎ করে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দল থেকে আচমকা তার অবসর নেওয়ার ঘোষণা জোর ধাক্কা দিয়েছিল। কারণ তার আগমুহূর্ত পর্যন্তও ঘুণাক্ষরে কিছু টের পেতে দেননি তিনি। এবার আইপিএল থেকে অবসর নিয়ে তিনি কী সিদ্ধান্ত নেন কিংবা কবে নেন, সেটাই এখন ভারতীয় ক্রিকেট পাড়ায় কোটি টাকার প্রশ্ন।

চেন্নাইয়ের মাঠে খেলে আইপিএল থেকে অবসর নেবেন ধোনি, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু চলতি আইপিএলের প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস। তাহলে এবারই কী অবসর নেবেন ধোনি? নাকি আরও একটা মৌসুম দেখা যাবে তাকে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ভক্তদের মনে।

গত আইপিএল শেষেও ধোনির অবসর নিয়ে জল্পনা বাড়ছিল। সেবার শিরোপা জেতার পর নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আইপিএলের ১৭ তম মৌসুমে খেলবেন তিনি। কিন্তু এবার তেমন কিছুই শোনা যায়নি তার মুখে। তাই কৌতূহল হয়েছে দ্বিগুণ। তাছাড়া পরের বছরের আইপিএলে ধোনির বয়স হবে ৪৩। আবার হাঁটুতেও রয়েছে চোট। ফলে তার খেলার সম্ভাবনা আরও ক্ষীণ। তবে চেন্নাই জানাচ্ছে, এখনই আশাহত হওয়ার কারণ নেই।

আরও পড়ুনঃ   সকল বুদ্ধিজীবীর মূল লক্ষ্য ছিল শোষণ, বঞ্চনা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা : বিভাগীয় কমিশনার

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে চেন্নাই সুপার কিংসের তরফে জানানো হয়েছে, আপাতত রাঁচিতে নিজের বাড়ি ফিরে গিয়েছেন ধোনি। কয়েকটা মাস সময় নেবেন। তারপর আইপিএলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন তিনি। চেন্নাইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি যে ও অবসর নিতে চলেছে। ও ম্যানেজমেন্টকে বলেছে, কয়েক মাস সময় নিতে চায়। তারপর ও অবসর নিয়ে সিদ্ধান্ত নেবে।’

এই বিষয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না চেন্নাই। পুরো সিদ্ধান্ত ধোনির ওপরেই ছেড়ে দিয়েছে তারা। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা ধোনির ওপরেই সবটা ছেড়ে দিচ্ছি। ওর মাথায় কী চলছে সেটা ও সবচেয়ে ভালো জানে। দেখা যাক কী হয়।’ সামনের বার আইপিএলের বড় নিলাম। তার আগেই হয়তো ম্যানেজমেন্টকে নিজের সিদ্ধান্ত জানাবেন ধোনি।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গত বছর থেকে চোট সমস্যায় ফেলেছে ধোনিকে। এ বারের আইপিএলের আগে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এখনও মাঝে মাঝে সমস্যা হচ্ছে। ফলে ব্যাট করতে অনেক পরে নামছেন। কম বল খেলার চেষ্টা করছেন। ম্যাচের আগে-পরে হাঁটুতে আইসপ্যাক বেঁধে হাঁটতে দেখা যাচ্ছে ধোনিকে। তাই অবসর নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি। সব কিছু ভেবে তারপর সিদ্ধান্ত নিতে চাইছেন চেন্নাইকে পাঁচবার ট্রফি জেতানো অধিনায়ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST