২০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম ; রাত পোহালেই ভোট

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সব রকম প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জামাদি। ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে এসব সরঞ্জামাদি বুঝে নিয়েছেন। তবে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছানো হলেও ব্যালট পৌঁছানো হবে আজ (মঙ্গলবার) সকালে।

সোমবার দুপুর থেকে উপজেলা পরিষদ হলরুম হতে বিতরণ করা হয়েছে এসব সরঞ্জামাদি। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কেন্দ্র ইনচার্জ উপস্থিত থেকে বুঝে নিয়েছেন ভোটের সরঞ্জামাদি। এরপর পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় নিয়ে যাওয়া হয়েছে নির্ধারিত কেন্দ্রে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এবার এই উপজেলায় ভোট গ্রহণ করা হবে ব্যালটে।

আরও পড়ুনঃ   অধিনায়কত্ব নিয়ে যা বললেন শান্ত

এই উপজেলায় এবার নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস (পুরুষ) চেয়ারম্যান পদে তিন জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসাদ্দেক সরকার জিন্নাহ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। এই পদে এখন দুইজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, আনসার ভিডিপির সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। এই নির্বাচনে এবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬৭টি। আর ভোটার রয়েছেন এক লাখ ৫৯ হাজার ৯৩৩ জন। এরমধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

আরও পড়ুনঃ   সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

উল্লেখ্য, দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার (ঘোড়া প্রতীক) ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শরীফুজ্জামান শরিফ (মোটরসাইকেল প্রতীক)। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আব্দুল কাদের মন্ডল (টিওবয়েল প্রতীক), শামীম ফিরোজ (তালা) প্রতীক ও মোসাব্বের সরকার জিন্নাহ (টিয়া পাখি প্রতীক) নিয়ে লড়ছেন। অপরদিকে, সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে বানেছা বেগম (ফুটবল প্রতীক) ও কোহিনুর বেগম (কলস প্রতীক) লড়ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST