৩০ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বাউবিতে ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর সভাপতিত্বে গাজীপুরস্থ তার কার্যালয়ের কনফারেন্স কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আসন্ন ৬ষ্ঠ সমাবর্তন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রাথমিক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর সভাপতিত্বে তাঁর গাজীপুরস্থ কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আসন্ন ৬ষ্ঠ সমাবর্তন সফল ও সার্থক করার লক্ষ্যে প্রাথমিক কর্মপরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন প্রয়োজনীয় উপকমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। উপাচার্য তাঁর বক্তব্যে সমাবর্তনের প্রতিটি ধাপ সময়োপযোগী, নিখুঁত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

গুরুত্বপূর্ণ এ প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এবং রেজিস্ট্রার। বক্তারা সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও সুচিন্তিত মতামত তুলে ধরেন।

আরও পড়ুনঃ   রুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা, ৫ দফা দাবিতে মহাসড়ক অবরোধ

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের সম্মানিত ডিন, বিভিন্ন বিভাগ, সেল ও কেন্দ্রের পরিচালক এবং বিভাগীয় প্রধানগণ সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি, সমন্বয় ও ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত, মূল্যবান পরামর্শ এবং গঠনমূলক সুপারিশ উপস্থাপন করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

১০

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

১১

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

১২

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১৩

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১৪

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৬

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৭

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৮

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৯

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST