৩০ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা: রাজশাহীর ২৭ কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা উপলক্ষে রাজশাহী মহানগরীর ২৭টি পরীক্ষা কেন্দ্র ও ভেন্যুর চারপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা চলাকালীন দিনগুলোতে শুধুমাত্র পরীক্ষার সময় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর চারদিকে ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ থাকবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(১)(ক), ২৯(১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

নিষেধাজ্ঞার আওতায় থাকা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী কলেজ, শাহমখদুম কলেজ, রাজশাহী কোর্ট কলেজ, মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বরেন্দ্র কলেজ, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, হাজী জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজ, কাশিয়াডাঙ্গা কলেজ, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ, নওহাটা মহিলা কলেজ, রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, মদীনাতুল উলুম কামিল মাদরাসা, নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদরাসা, আদর্শ কারিগরি ও বাণিজ্যিক কলেজ, হড়গ্রাম মডেল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, জাতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মহাবিদ্যালয়, ন্যাশনাল বিএম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজ, মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং নওহাটা কলেজ।

আরও পড়ুনঃ   থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবার আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘোষিত নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST