২০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচন : বাঘা-চারঘাটের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার : আগামী ৫ জুন অনুষ্ঠেয় চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বাঘা ও চারঘাট উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন মোট ২২ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক, বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চারঘাট ও বাঘা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সময়ের জন্য ইউএনজিএ’তে যোগ দেবেন

এর মধ্যে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- গোলাম কিবরিয়া (ঘোড়া), মো. ফকরুল ইসলাম (আনারস) প্রতীকে নির্বাচন করছেন। এছাড়াও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মো. রোকনুজ্জামান (আনারস), মো. লায়েব উদ্দিন (মোটর সাইকেল) প্রতীকে নির্বাচন করছেন।

চারঘাট উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (মাইক), কাজী ফিরোজ আহমেদ (টিয়া পাখি), আশরাফ উদ্দৌলা (তালা), ইলিয়াস সরকার (টিউবওয়েল), ইলিয়াস হোসেন (উড়োজাহাজ), নাজমুল হক (চশমা) প্রতীক পেয়েছেন।

আরও পড়ুনঃ   আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

বাঘা উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মেহেদী হাসান (টিউবওয়েল), আব্দুল মোকাদ্দেস (টিয়া পাখি), কামরুজ্জামান (বই) প্রতীক পেয়েছেন।

বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ফাতেমা খাতুন (কলস), ফারহানা দিল আফরোজ (প্রজাপতি), রিনা খাতুন (ফুটবল) প্রতীক পেয়েছেন।

চারঘাট উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- জান্নাতুল ফেরদৌসী (হাঁস), পারভিন আরা (বৈদ্যুতিক পাখা), আশা খাতুন (সেলাই মেশিন), জমেলা বেগম (প্রজাপতি), তাজমিরা খাতুন (কলস), ময়না খাতুন (ফুটবল) প্রতীক পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST