২৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : দেশের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

ক্রীড়া উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাহিনীর কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান অনুষ্ঠান রোববার (২৮ জুন) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এছাড়া অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মোঃ সাইফুল্লাহ রাসেলসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড়গণ।

আরও পড়ুনঃ   বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫

অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী মোট ২৩ জন কৃতী খেলোয়াড়ের হাতে প্রাইজমানি ও সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একদিকে শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে ক্রীড়াঙ্গনেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনছে। তিনি বলেন, আজকের এই সম্মাননা ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের যথার্থ স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরো উদ্বুদ্ধ করবে এবং দেশের জন্য নতুন সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী আনসার ও ভিডিপি একাডেমির খেলার মাঠে আয়োজিত ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বাংলাদেশে বেসবল খেলার বিকাশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ধারাবাহিক সহযোগিতা এবং সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন। পরে তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বেসবল দলের অধিনায়কের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।

আরও পড়ুনঃ   উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা

সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মের মেধা, শৃঙ্খলা ও সুস্থ মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, শুধু প্রচলিত খেলাই নয়, বেসবলের মতো সম্ভাবনাময় খেলাগুলোকে রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিকমানের ক্রীড়াবিদ তৈরির সুযোগ আরো সম্প্রসারিত হবে।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST