
স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সাথে রোববার (২৮ জুন) জাতীয় সংসদে তাঁর অফিসকক্ষে দক্ষিণ কোরিয়ার ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাতে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এসময় তিনি বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলকে অবহিত করেন।
ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রমকে বাংলাদেশের এক অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায়। কারণ, এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে যায়।
ভূমি মন্ত্রণালয়ের কৌশলগত ডিজিটাল রূপান্তর নীতির সাথে সঙ্গতি রেখে ডোমইয়াং মেটা কোম্পানি লিমিটেড স্থানীয় প্রতিষ্ঠান ঢাকা মেটার সহযোগিতায় ডিআরএস (ভূমি রেকর্ড ও জরিপ) সংক্রান্ত কার্যক্রম ত্রুটিহীনভাবে বাস্তবায়ন, পরিচালনা ও সম্পন্ন করার সক্ষমতা রাখে। এছাড়া স্বল্প সময়ের মধ্যে সর্বোত্তম ফলাফল অর্জন করতে পারবে বলে ডোমইয়াং মেটার প্রতিনিধিরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
#
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST