২৩ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

মঙ্গলবার সকালে রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়।

স্টাফ রিপোর্টার : আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী জেলায় ৩ লাখ ৩ হাজার ১১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬ শত ৪৮ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৬৯ হাজার ৪ শত ৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়। সভা শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন।

সভায় জানানো হয়,আগামী ২৮ জুন (রবিবার) সারাদেশের ন্যায় রাজশাহী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ওইদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় আরও জানানো হয়, এই কার্যক্রম সফল করতে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সে ১০টি স্থায়ী কেন্দ্র এবং ইপিআই কার্যক্রমের আওতাভুক্ত ১ হাজার ৭ শত ৭৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ৭ শত ৮৮টি কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ৩ হাজার ৫ শত ৭৬ জন স্বেচ্ছাসেবী মাঠ পর্যায়ে নিয়োজিত থাকবেন ।
সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক।

আরও পড়ুনঃ   পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে রাসিক প্রশাসক

সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। অতীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল না খাওয়ানোর ফলে দেশে হামের মতো রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল এবং অনেক শিশুর মৃত্যু হয়েছিল। তবে সরকারের সময়োচিত পদক্ষেপ এবং দক্ষ ব্যবস্থাপনার ফলে বর্তমানে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

তাঁরা বলেন, শহরের তুলনায় দূরবর্তী বা প্রান্তিক অঞ্চলের অনেক মা এখনও ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণাগুণ বা এটি না খাওয়ানোর ঝুঁকি সম্পর্কে সচেতন নন। তাই সংশ্লিষ্ট সকল বিভাগ ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে একটি শিশুও এই সেবা থেকে বঞ্চিত না হয়।

বক্তারা আরও বলেন, এই ক্যাম্পেইনটিকে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ‘বিনিয়োগ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আজকের সুস্থ শিশুই আগামী দিনের উন্নত বাংলাদেশের কর্ণধার। একটি দুর্বল শিশু কখনোই জাতির সম্পদ হতে পারে না। তাই প্রতিটি পরিবারে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে এই ক্যাম্পেইনকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ   ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫১

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে একই স্থানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম সভাপতিত্ব করেন।

সিভিল সার্জন বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি সম্পূর্ণ নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়ানেই। শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, একটি শিশুও যেন এই কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে বিষয়ে স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে এবং প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকার আওতায় আনা হবে বলে তিনি জানান। ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ‘প্লাস’ চিহ্নের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের মাঝে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সুষম খাবার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

এ সময় তিনি কোনো প্রকার কুসংস্কার ও গুজবে কান না দিয়ে এবং আতঙ্কিত না হয়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট দপ্তরকে ব্যাপক প্রচারের জন্য অনুরোধ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST