১৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নববধূর সাজে শাকিবের প্রিয়তমা !

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ নামের ওই সিনেমা মুক্তির পর ভক্তদের কাছেও ‘প্রিয়তমা’ হিসেবেই পরিচিতি পান ইধিকা।

সম্প্রতি নববধূর সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ইধিকার কনে সাজে সেই ছবি। এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তাহলে কী বিয়ে করেছেন ইধিকা পাল?

টলি অনলাইন নামে পাপারাজ্জিদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোববার (১৮ মে) ব্রাইডাল লুকে ইধিকার ছবি শেয়ার করা হয়েছে। যেখানে নায়িকাকে সাংবাদিকদের প্রশ্ন করতে শোনা যায়, এতো সাজসজ্জা কেন?

আরও পড়ুনঃ   জড়িয়ে ধরেছেন যুবক, পার্নোর জীবনে নতুন প্রেম!

জবাবে ইধিকা বলেন, ‘আমার বিয়ে।’ এরপর বরের নাম জানতে চাওয়া হলে নায়িকা বলেন, ‘শিব’। শিব মানে মহাদেব। দেবতার নাম উল্লেখ করেই ঠাট্টা করে জবাব দেন ইধিকা।

ভিডিওতে মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরিহিত অবস্থায় দেখা মেলে ইধিকার। ডিপ নেক ব্লাউজ আর ভারী নেকপিসে একদম রয়্যাল লুক ছিল অভিনেত্রীর। শরীরজুড়ে রাজকীয় গয়না। সিঁথিতে ঝুলছে মাংগটিকা, হাতে বালা, আংটিতে সুসজ্জিত ইধিকা। তবে সবচেয়ে সুন্দর ছিল তার মায়া জড়ানো হাসি।

আরও পড়ুনঃ   ‘জাতি হারিয়েছে একজন অভিভাবক, তার অবদান চিরস্মরণীয়’-হানিফ সংকেত

ইধিকার এই নতুন লুক বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের। অনেকেই মজা করে বলেছেন, এখনই বিয়ে করবেন না। আপনাকে বেশ পছন্দ। অনেকে আবার, শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় দেখতে চেয়েছেন নায়িকাকে।

উল্লেখ্য, ছোটপর্দা থেকে ক্যারিয়ার শুরু ইধিকার। আগামীতে দেবের নায়িকা হিসাবে ‘খাদান’ সিনেমায় অভিনয় করবেন তিনি। পাশাপাশি হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমাতেও শরীফুল রাজের সঙ্গে কাজ করেছেন ইধিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১০

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১২

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৩

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৪

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৫

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৭

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

১৯

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST