১৯ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

রাজশাহীর একটি সবজি বাজার | ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও ব্রয়লার মুরগি, ডিম ও মাছের বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। আগে মতোই দাম রয়েছে। তবে ব্রয়লার ও সবজিতে অনেকটাই স্বস্তিতে ফিরেছে। মাছেরও তেমন দাম বাড়েনি। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা পর্যন্ত এবং ছাগলের মাংস প্রতি কেজি ১১০০ টাকা বিক্রি হচ্ছে।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজশাহীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

গত সপ্তাহে সরবরাহ কম থাকায় সবজির বাজারে ব্যাপক মূল্যবৃদ্ধি দেখা গেলেও আজ (শুক্রবার (১৯ জুন) তা কিছুটা কমেছে। তবে চাষকৃত মাছ ও মুরগির মাংসের দামে দেখা দিয়েছে উল্টো চিত্র—বেশিরভাগ ক্ষেত্রে বেড়েছে কেজি প্রতি ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত।

রাজশাহীর কোর্ট বাজারে দেখা যায় বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় অনেক পণ্যের দাম কেজি প্রতি ৫-৭ টাকা কমেছে। বিভিন্ন সবজির মধ্যে পটলের দাম ২৫ থেকে কমে ২০ টাকা হয়েছে। অন্যদিকে ঢেঁড়স ২৫ থেকে ২০ টাকা, আলু ২২ থেকে ২০ টাকা, বরবটি ৩০ থেকে কমে ২৫, ঝিঙ্গা ৩০ থেকে কমে ২৫ টাকা হয়েছে।

আরও পড়ুনঃ   ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তবে বেগুনের দাম ৪০ থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা, করল্লা ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা মরিচ ১৪০ টাকা থেকে একলাফে বেড়ে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও দাম বেড়েছে। বিশেষ করে চাষের মাছের দাম বেড়েছে। বর্তমানে বাজারে মাছের দাম (কেজি প্রতি) রুই (১ কেজি সাইজ) ২৬০-২৭০ টাকা, কাতলা (২ কেজি সাইজ) ৩৩০-৩৮০ টাকা, মৃগেল ২৫০-২৬০ টাকা, পাঙ্গাশ ১৭০-১৮০ টাকা, তেলাপিয়া বড় ২০০, ছোট ১১০ টাকা, সিলভার কার্প ২০০-২২০ টাকা, কই ২৪০ টাকা, দেশি মাছ ৩০০-৫০০ টাকা পর্যন্ত বেড়েছে।

আরও পড়ুনঃ   চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

গত সপ্তাহের তুলনায় মুরগির মাংসের দামেও বেড়েছে ১০-২০ টাকা কেজি প্রতি। ব্রয়লার মুরগি ১৬০ টাকা থেকে বেড়ে এখন ১৯০-২০০ টাকা, সোনালি মুরগি ২৭০ থেকে বেড়ে ২৮০ টাকা, দেশি মুরগি ৫৪০ থেকে বেড়ে ৫৫০ টাকা হয়েছে। তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংস। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা পর্যন্ত এবং ছাগলের মাংস প্রতি কেজি ১১০০ টাকা বিক্রি হচ্ছে।

বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি এলেও মাছ ও মুরগির মাংসের দামে লাগাম টানতে না পারায় সাধারণ ক্রেতারা কিছুটা বিপাকে পড়ছেন। ব্যবসায়ীরা জানান, সরবরাহ ও পরিবহন পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারে আরও ভারসাম্য ফিরবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST