১৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

বৃহস্পতিবার নগরীর বিভিন্ন মোড়ে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রাসিকের গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,‘‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি রাজশাহী মহানগরীতে চলাচলকারী কিছু অটোরিকশা চালক যাত্রীদের নিকট হতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করেনি।

আরও পড়ুনঃ   ভূমিকম্পে কাঁপল দেশ

অতএব, নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য অটোরিকশা চালকদের নির্দেশনা প্রদান করা হলো। সকলের সহযোগিতা কাম্য।’’

এদিকে ভাড়া সংক্রান্ত বিষয়টি তদারকিতে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ। বৃহস্পতিবার নগরীর বর্ণালী, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন মোড়ে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক কোন ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে তাদের অবহিত করা হয় এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুনঃ   বগুড়ায় বেগুনের কেজি ২ টাকা, তবুও মিলছে না ক্রেতা

এ সময় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১০

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১১

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১২

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৩

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৪

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৫

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৬

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৭

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৮

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৯

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

২০

Design & Developed by: BD IT HOST