১৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত দুই আসামি।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় দামকুড়া ও কাটাখালি থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় আরও ১ মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়, যাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, কাটাখালি থানাধীন কুখন্ডি মোল্লাপাড়া গ্রামের মো: মেহের মোল্লার ছেলে ফিরোজ মাহামুদ (৫৬) এবং চন্দ্রিমা থানাধীন উজিরপুর গ্রামের মো: আব্দুল কুদ্দুসের ছেলে (বর্তমানে কাটাখালি থানার সমসাদিপুর গ্রামে বসবাসরত) মো: জীবন আলী (২৩)। পলাতক আসামি হলেন, রাজশাহী নগরীর দামকুড়া থানাধীন শিতলাই তালুকপাড়া গ্রামের বাসিন্দা মো: আশরাফ আলীর ছেলে মো: তুষার আহম্মেদ (২৬)। তারা সকলেই রাজশাহী নগরীর স্থায়ী বাসিন্দা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গতকাল ১৬ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে দামকুড়া থানার শিতলাই তালুকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করাকালে তুষার কৌশলে পালিয়ে যায়। এর আগে ১৫ জুন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাটাখালি থানার কুখন্ডি মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ফিরোজকে এবং গতকাল ১৬ জুন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কাটাখালি থানার সমসাদিপুর এলাকা থেকে জীবন আলীকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

পলাতক আসামি তুষারের বসতবাড়ী তল্লাশি করে ৭শ গ্রাম গাঁজা এবং গ্রেপ্তারকৃত আসামি ফিরোজের দেহ তল্লাশি করে ২০ পিস এবং জীবন আলীর বসতবাড়ী তল্লাশি করে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, পলাতক আসামি মো: তুষার আহম্মেদের বিরুদ্ধে আরএমপির দামকুড়া থানায় ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST