১৫ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের সহপাঠীরা।

সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় দীর্ঘদিনের সহপাঠীরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আয়কর আইনজীবী অ্যাডভোকেট নুরুল হাসান, কৃষিবিদ মো. আজিজুল ইসলাম, রুয়েটের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল মতিন, মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ.ই.এম. আব্দুল্লাহ, অ্যাডভোকেট অঙ্কুশ,ব্যবসায়ী আলফাত উদ্দিন আহমেদসহ রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা দীর্ঘদিন ধরে সমাজসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং নেতৃত্বের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণে তারা আনন্দ প্রকাশ করেন এবং তাঁর সফলতা কামনা করেন।

আরও পড়ুনঃ   আন্তঃজেলা গরুচোর চক্রের ছয় সদস্য আটক, গরু উদ্ধার

জবাবে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা উপস্থিত সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সহপাঠীদের এই ভালোবাসা ও সম্মান তাঁকে অনুপ্রাণিত করেছে। তিনি রাজশাহীর উন্নয়ন ও জনসেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST