১২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ আটক মোছা. সাহেরা বেগম (৫৫)।

সংবাদ বিজ্ঞপ্তি : শুক্রবার (১২ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির নিজস্ব সোর্সের মাধ্যমে তথ্য পান যে, রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক পাচানী মাঠ সংলগ্ন এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের পরিকল্পনা করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনার তাৎক্ষণিকভাবে তাঁর নির্দেশনায় একটি বিশেষ পুলিশ টিমকে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল অদ্য সন্ধ্যা ৬:১৫ মিনিটে বোয়ালিয়া মডেল থানাধীন শেখেরচক পাচানী মাঠ এলাকা থেকে মোছা. সাহেরা বেগম (৫৫), স্বামী- মোবারক ফকির, সাং- শেখেরচক পাচানী মাঠ, থানা- বোয়ালিয়া, মহানগর রাজশাহীকে আটক করে।

আরও পড়ুনঃ   এবারের নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে : পররাষ্ট্র উপদেষ্টা

এ সময় তার হেফাজত থেকে ২৫ পুরিয়া হেরোইন, ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন মাদক ব্যবসায়ী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ   পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১০

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১১

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৩

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৪

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৬

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৭

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৮

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৯

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST