১২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

অনলাইন ডেস্ক : শাকিরার উপস্থিতি সবসময় প্রতিক্রিয়ার ঝড় তোলে। আবারও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। এবার তার কারণ হলো ২০২৬ বিশ্বকাপের শুরুর আগের উদ্বোধনী অনুষ্ঠানের পারফরম্যান্স দিয়ে। টুর্নামেন্টের উদ্বোধনী আকর্ষণ হিসেবে যে কয়েকজন মূল তারকা শিল্পীদের অন্যতম ছিলেন কলম্বিয়ান এই গায়িকা। কিন্তু তিনি যখন পারফর্ম করছিলেন, তখন থেকেই একটি গুঞ্জন দানা বাঁধতে শুরু করে—তিনি আসলেই আসল শাকিরা ছিলেন তো? এই বিষয়টি সাধারণ মানুষের মনে ব্যাপক সন্দেহের জন্ম দিয়েছে। এনিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারীই ‘দাই দাই’ গানটি পরিবেশন করা শিল্পীকে নিয়ে তাদের সন্দেহ প্রকাশ করতে শুরু করেন, কারণ তাদের কাছে তাকে কিছুটা অদ্ভুত লাগছিল। আর সেখান থেকেই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, তিনি সম্ভবত আসল শাকিরা ছিলেন না।

আরও পড়ুনঃ   ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে ৫৩৮

কলম্বিয়ান এই গায়িকা নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে মঞ্চে গান গাইতে এসেছিলেন। অনুষ্ঠানটির অন্যতম বহুল প্রতীক্ষিত মুহূর্ত ছিল তার এই অংশগ্রহণ। কিন্তু পারফরম্যান্সের পরিবেশ জুড়ে এক ধরনের অদ্ভুত রহস্যের অনুভূতি ছিল।

বিতর্ক শুরু হওয়ার মূল কারণ ছিল, শাকিরা তার পারফরম্যান্সের বেশিরভাগ সময়জুড়েই কালো চশমা পরেছিলেন। এর পাশাপাশি কিছু ইন্টারনেট ব্যবহারকারী উল্লেখ করেছেন যে, তার শারীরিক অবয়ব ও নাচের মুভমেন্ট স্বাভাবিকের চেয়ে কিছুটা আলাদা লাগছিল। প্রোডাকশন টিম মাঠ থেকে তাড়াহুড়ো করে সরিয়ে নেওয়ার সময়ও শাকিরা নাচ থামাননি। ফলে, এই মন্তব্যগুলো দ্রুতই মিম ও কৌতুকের রূপ নেয় এবং কিছু ব্যবহারকারী দাবি করতে থাকেন যে তিনি আসলে একজন ‘ডাবল’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধেয়ে আসা এই মন্তব্যগুলোর বিষয়ে শাকিরা অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।

আরও পড়ুনঃ   বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

মানুষ এখন আর কোনো কিছুকেই সহজে বিশ্বাস করতে পারছে না। বিশেষ করে লাতিন আমেরিকায় ‘শাকিবেক্কা’ দারুণ জনপ্রিয় হয়ে ওঠার পর থেকে। তিনি একজন ভেনিজুয়েলান অনুকরণকারী শিল্পী যার সাথে কলম্বিয়ান এই গায়িকার হুবহু মিল রয়েছে। এমনকি চেহারার এই অবিশ্বাস্য মিলের কারণে এর আগে বেশ কয়েকবার মানুষ তাকে আসল শাকিরা ভেবে ভুলও করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST