১৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নুসিরাতে ইসরাইলি হামলায় ২০ জন নিহত

অনলাইন ডেস্ক : রোববার ফিলিস্তিনের মধ্যাঞ্চলে অবস্থিত শরণার্থী শিবিরের একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় ২০ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
আল-আকসা মর্টিয়ার্স হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, ‘গাজার মধ্যাঞ্চলে আল-নুসিরাত শরণার্থী শিবিরে হাসান পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইল বিমান হামলার পর আমরা ২০ জনের লাশ পেয়েছি।’
এ ঘটনায় আহত অবস্থায় আরো বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় ভোর ৩টার দিকে সেখানে এ বিমান হামলা চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা খবরটি যাচাই করছে।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। উদ্ধার কর্মীরা ধ্বংসস্তুপের ভিতর আটকে পড়া নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
মে মাসের গোড়ার দিকে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরকে কেন্দ্র করে সামরিক অভিযান শুরু করার পর থেকে নুসরাত শিবিরে প্রচ- যুদ্ধ এবং ইসরাইলি বোমা হামলার খবর পাওয়া গেছে।
গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শিবিরেও গত কয়েকদিন ধরেই ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরাইলি সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, সেখানে আরো কয়েকটি ঘরবাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST