১১ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পানের বরজে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

জব্দকৃত আনুমানিক সাড়ে ৮ কেজি ওজনের গাঁজার গাছ।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় পানের বরজে গাঁজা চাষের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় তার বরজ থেকে ৬টি গাঁজা গাছ জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার (১১ জুন) রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল পুঠিয়া থানার কাজুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পানের বরজ থেকে প্রায় ১২ ফুট উচ্চতার ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজা গাছগুলোর আনুমানিক ওজন সাড়ে ৮ কেজি।

আরও পড়ুনঃ   ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

এ ঘটনায় গ্রেপ্তার সাহাবুর মোল্লা পুঠিয়া উপজেলার কাজুপাড়া গ্রামের বাসিন্দা মমিন মোল্লার ছেলে মো. সাহাবুর মোল্লা (৩৫)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুর মোল্লা স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা গাছ চাষ করে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। জব্দকৃত গাঁজা গাছগুলো বিক্রির উদ্দেশ্যেই তিনি চাষ করেছিলেন বলেও স্বীকার করেন।

আরও পড়ুনঃ   চাঁদা না দেওয়ায় ইজারাদারকে মারধরের প্রতিবাদে দোকানপাট বন্ধ, বিক্ষোভ

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সংস্থা থেকে রামেক হাসপাতাল পেল ২৮ কোটি টাকার ওষুধ

রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানের যোগদান

রাজশাহীতে আইজিপি শিক্ষাবৃত্তি ও পুরুস্কার বিতরণ

বাঘায় মাইক্রোবাস এর ধাক্কায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

গোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দা

মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স দুই বছর ধরে নিখোঁজ

নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১১

রাজশাহীতে পানের বরজে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

১২

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

১৩

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

১৪

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

১৫

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১৬

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

১৭

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

১৯

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

২০

Design & Developed by: BD IT HOST