১০ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে বাঘা উপজেলা সদর বাঘা হযরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ কামিল মাদ্রাসা চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে ধান বীজ বিতরণ, আধুনিক উৎপাদনের কলাকৌশল এবং অধিক ফলন নিশ্চিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে বাঘা উপজেলা সদর বাঘা হযরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ কামিল মাদ্রাসা চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। ব্র্যাক সিড আ্যন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজন করেন।

এ সময় ৫০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি করে ধান বীজ প্রদান করা হয়।
ব্র্যাক অফিস সূত্রে জানা গেছে, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের চিহ্নিত করে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুনঃ   পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

বীজ পাওয়া কৃষকরা বলেন, এই বীজ আমাদের জন্য সময়োপযোগী সহায়তা। উন্নত মানের বীজ পেয়ে চাষাবাদে নতুন করে আগ্রহ পাচ্ছি। এমন উদ্যোগ আমাদের উৎপাদন বাড়াতে ও আর্থিকভাবে লাভবান হতে সহায়তা করবে।
অনুষ্ঠানে ডিলার শহীদুল ইসলাম ব্র্যাকের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে উপজেলা ডিলার শহীদুল ইসলাম বলেন, প্রান্তিক কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। তাদের পাশে দাঁড়ানো মানে টেকসই কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করা। ব্র্যাক শুধু বীজ বিতরণেই সীমাবদ্ধ নয়, কৃষকদের সক্ষমতা বাড়াতে নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন।

আরও পড়ুনঃ   মায়ের লাশ দেখতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়েসহ ২ জনের

প্রধান অতিথির বক্তব্যে আঞ্চলিক সেলস কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, এই ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকদের নতুন করে স্বপ্ন দেখাতে সাহায্য করে। উন্নত বীজের সঠিক ব্যবহার কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের আর্থিক অবস্থারও উন্নতি ঘটাবে। কৃষি ও কৃষকের উন্নয়নে ব্র্যাকের এই কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১০

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১১

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১২

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৪

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৫

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১৭

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৮

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৯

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST