১৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

একসঙ্গে বিনা যৌতুকে ৫০ জোড়া বিয়ে

অনলাইন ডেস্ক : ধুমধাম আয়োজনে যশোরে বিনা যৌতুকে বিয়ে হলো ৫০ জোড়া তরুণ-তরুণীর। যাদের কাছে এমন আয়োজন ছিল স্বপ্নের মতো, তাদের সেই স্বপ্ন পূরণ করল শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

শনিবার (১৮ মে) ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ কুয়েত ইসলামিক ইয়াতীম কমপ্লেক্সে এ আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এতিম ও অসচ্ছল পরিবারের ১০০ জন তরুণ-তরুণী। শুধু তাই নয়, বিয়েতে প্রত্যেক দম্পতি পেয়েছেন ঘর সাজানোর উপহার।

আরও পড়ুনঃ   ভোট বর্জনের স্মৃতি পেছনে ফেলে সরব মাড়িয়া কেন্দ্র

পাগড়ি আর লাল শাড়ি পরে অর্ধশত বর-কনে আসেন কুয়েত ইসলামিক ইয়াতীম কমপ্লেক্সে। ইসলামিক শরিয়া অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নতুন বউ নিয়ে হাসিমুখে ফিরে যান নিজ নিজ গন্তব্যে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জাঁকজমকপূর্ণ আয়োজনে কোনো কমতি ছিল না। নিজের বিয়ের এমন অনুষ্ঠানের স্বপ্নও দেখেননি কনেরা। বরদের আনন্দও কম নয়। নতুন বউকে নিয়ে সুন্দর জীবনের স্বপ্ন দেখছেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর ও কনেদের পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ   গাজীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী চাচা

আয়োজক কমিটির সদস্য এম মিকাইল হোসেন বলেন, যৌতুকবিহীন বিবাহ প্রথা চালু করার উদ্দেশ্যে এমন আয়োজন করা হয়েছে। যেন যৌতুকের বলি হতে না হয় কোনো নারীকে। পাশাপাশি গরিব অসহায় পরিবারগুলো ধুমধাম করে তাদের সন্তানদের বিয়ে দিতে পারে না, আমরা তা নিশ্চিত করে সব আয়োজন করেছি।

বিয়ের পাশাপাশি নগদ টাকা, সেলাই মেশিন, ভ্যানগাড়ি, রান্নার চুলাসহ সংসার সাজানোর সরঞ্জামও দিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জবই বিল রক্ষায় নিবন্ধিত জেলেদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

তামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধন

তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিব

রাজশাহীতে মোস্তফা হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন নগরবাসী : রাসিক প্রশাসক

নগরীতে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৮

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী 

১১

ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

১৩

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

১৪

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

১৫

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

১৬

আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৭

পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

১৮

ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

১৯

পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST