৫ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

আবারও উত্তপ্ত ভারতের মণিপুর

অনলাইন ডেস্ক : নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। আজ শুক্রবার (৫ জুন) সকালে সেখানে নতুন করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মণিপুরের কাংপোকপি বিভাগের নিউ কেথিলেমানবির লোইবোল গ্রামে এসব ধ্বংসযজ্ঞ চালায় অজ্ঞাত হামলাকারীর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে ভারী অস্ত্র নিয়ে হামলাকারীরা এ গ্রামে আসে। এ সময় তারা নির্বিচার গুলি ছোড়া শুরু করে। এত গ্রামবাসী প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে।

আরও পড়ুনঃ   আসামও জ্বলবে—মন্তব্যের জন্য মমতার ওপর ক্ষুব্ধ হিমন্ত

গুলির পাশাপাশি অনেক মানুষের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা। যেগুলো পরবর্তীতে পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

নিহত তিন ব্যক্তির পরিচয় জানা গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা হলেন লেটখোঙ্গাম হাওকিপ, টিনমারী হাওকিপ এবং জংমিনলাল হাওকিপ।

হামলার সময়ই তারা তিনজন নিহত হন। গোলাগুলি ও অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে পেরে সেখানে দ্রুত সময়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা পৌঁছান। যদিও তারা কাউকে আটক বা শনাক্ত করতে পারেননি।

কে বা কারা এ হামলা চালিয়েছে সেটি জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নিরাপত্তাবাহিনী।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার

কোনো সশস্ত্র গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত হামলার দায় শিকার করেনি।

মণিপুরে জাতিগত দ্বন্দ্বের সূত্রপাত হয় ২০২৩ সালে। কিন্তু এটির রেশ এখনো কাটেনি। যার সর্বশেষ ঘটনা দেখা গেলো আজ সকালে।

আজকের এমন ভয়াবহ হামলার পর গ্রামবাসী ভীত হয়ে পড়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। এছাড়া নিরাপত্তার বিষয়টি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।

হামলাস্থলের নিরাপত্তা নিশ্চিতে সেখানে ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর আরও সদস্যদের পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST