৩ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ২০০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বদলপুর (লটকুড়ি) গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সুমন বাসকি (৩৫)। বাবার নাম কালু বাসকি। বাড়ি উপজেলার বদলপুর (লটকুড়ি) গ্রামে।

আরও পড়ুনঃ   শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের (বদলপুর) লটকুড়ি গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সুমন বাসকির বাড়ি থেকে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   অভিনব কায়দায় গাঁজা বহনকালে পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারী গ্রেফতার

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, মঙ্গলবার বিকেলে ২০০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST