৩ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাসিকের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের আনুতোষিকের চেক বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে ৫ জনকে আনুতোষিকের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমি আপনাদের সবাইকে নিয়ে এ নগরীর উন্নয়নে কাজ করে যেতে চাই।

তিনি বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনে দীর্ঘদিনের জমে থাকা কাদামাটি অপসারণ কাজ শুরু করি। নগরবাসীসহ রাসিকের সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ, পরিবেশ বান্ধব ব্যাগ ও ব্লিচিং পাওডার প্রদান কার্যক্রম প্রশংসিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রমকে ডিজিটাইলেজশন করতে পাইলট প্রকল্প আকারে আগামীতে হোল্ডিং নেমপ্লেটে কিউআর কোড বসানো হবে। নগরীর বিভিন্ন সার্ভিস কেবলসমূহ আন্ডারগ্রাউন্ড করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ   কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শাকিল ও রাসিক কর্মচারী মরহুম আজাহার আলীর সন্তান মীর আলম ডন।

আরও পড়ুনঃ   যৌতুকের ৫ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

অনুষ্ঠানে বিদ্যুৎ শাখার স্ট্রিট লাইট পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, স্বাস্থ্য শাখার এমএলএসএস জালাল উদ্দিন, ওয়ার্ড সচিব মরহুম ফজলুল হকের পক্ষে স্ত্রী মোসাঃ সাবিনা খাতুন, হিসাব বিভাগের দপ্তরী মরহুম আজাহার আলীর পক্ষে তাঁর স্ত্রী মোসাঃ আলেয়া বেগম, মরহুম মোঃ আবুল কাশেমের পক্ষে পুত্র নাহিদ হাসান, সালেহীন হাসান ও আয়েশা বেগম আনুতোষিকের চেক গ্রহণ করেন। এ সময় রাসিক প্রশাসক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীগণের পরিবারের সদস্যদের খোজখবর নেন।

অনুষ্ঠানে রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সহিদুল হক সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST