১৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জার্সি উন্মোচন কবে, যা বললেন জালাল ইউনুস

অনলাইন ডেস্ক : কথা ছিল বিশ্বকাপের দল ঘোষণা করার দিনেই দেখা যাবে বাংলাদেশের নতুন জার্সি। কিন্তু অফিসিয়াল ফটোশ্যুট শেষ করে বাংলাদেশের স্কোয়াড বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছে অনেক আগেই। সেখানে বাংলাদেশ অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের জন্য।

তবে এখন পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সির দেখা মেলেনি। বৈশ্বিক আসরের বড় এক আকর্ষণ এই জার্সি। ওয়ানডে বিশ্বকাপে এই জার্সি উন্মোচনের মাধ্যমেই দল ঘোষণার প্রক্রিয়া শেষ করেছিল বিসিবি। অথচ এবারেই দেখা যাচ্ছে ধীরগতি।

আরও পড়ুনঃ   আজ থেকে শুরু হচ্ছে মুশফিক-শান্তদের ক্যাম্প, রয়েছে অনুশীলন ম্যাচও

জার্সি উন্মোচন নিয়ে আজ শনিবার মিরপুরে গণমাধ্যমে বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা চেয়েছিলাম যুক্তরাষ্ট্র সিরিজের আগে জার্সি উন্মোচন করতে। অন্যান্য দেশের নিজস্ব প্ল্যান থাকে তাই তারা দিয়েছে। আমাদেরও নিজস্ব একটা প্ল্যান ছিল। সেজন্য আমরা ওয়েট করছিলাম আশা করি কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন।’

অবশ্য বাংলাদেশের জার্সি আগেই তৈরি হয়েছে বলে জানালেন ক্রিকেট বোর্ডের এই কর্তা, ‘আমাদের জার্সি অনেক আগেই প্রস্তুত হয়ে গেছে। আমরা প্ল্যানটা করেছিলাম এইভাবে যে, যেহেতু আমাদের অনেক খেলা ছিল। আপনারা জানেন যে, জিম্বাবুয়ে সিরিজ চলছিল। জার্সিত কিছু শুভেচ্ছা বাণী থাকবে যেটা আমি এখনি বলতে পারছি না।’

আরও পড়ুনঃ   এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের গ্রুপে কারা

উল্লেখ্য, আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST