২৬ মে ২০২৬
অনলাইন সংস্করণ

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ও টিকাপাড়া ঈদগাহ মাঠে ঈদের জামাতের স্থানগুলো ঘুরে দেখে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন।-ছবি: রাসিক

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহসহ অন্যান্য ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ও টিকাপাড়া ঈদগাহ মাঠে ঈদের জামাতের স্থানগুলো ঘুরে দেখেন এবং শেষ সময়ের প্রস্তুতি কার্যক্রম তদারকি করেন রাসিক প্রশাসক।

পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদগাহসহ ছয়টি ঈদগাহে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শেষ মুুহুর্তেই কাজ চলছে।

আরও পড়ুনঃ   নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল সিটি কর্পোরেশনকে ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে রাজশাহী নগরীকে ক্লিন করা হবে। এ কাজে আমি নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করছি।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার হিসেবে আর্থিক অর্থ দিয়েছেন। এটি পরিছন্নতাকর্মীদের প্রতি সম্মান, ভালোবাসা ও তাদের পরিশ্রমের স্বীকৃতি। এটি তাদের কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। গতকাল আমরা পরিচ্ছন্নকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছি।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ খেলার ১৬ দিন পরেই না ফেরার দেশে তারকা ফুটবলার

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈনসহ অন্যান্য কর্মকর্তা, মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, মহানগর বিএনপি’র দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবির সহ বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST