২৪ মে ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

কুড়িয়ে পাওয়া হারানো ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিলেনট্রাফিক কনস্টেবল মো: মানিক হোসেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক সদস্য দায়িত্ব পালনকালে কুড়িয়ে পাওয়া হারানো ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা, দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়, গত ২৩ মে ২য় পালায় ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো: ইফতেখার আলমের নেতৃত্বে কনস্টেবল মো: মানিক হোসেন সাহেব বাজার জিরো পয়েন্টসহ আশপাশ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক ৮টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় রাস্তায় তিনি একটি পার্টস ব্যাগ কুড়িয়ে পান।

আরও পড়ুনঃ   ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

ব্যাগটি তল্লাশি করে জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র এবং নগদ অর্থ পাওয়া যায়। পরে ব্যাগে থাকা মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করে তথ্য যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিককে শনাক্ত করা হয়।

পরবর্তীতে ২৪ মে সকাল আনুমানিক ১০টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যাগটি তার প্রকৃত মালিক মোছা: উম্মে সালমার কাছে হস্তান্তর করা হয়। তিনি রাজশাহী নগরীর স্থানীয় বাসিন্দা।

মোছা: উম্মে সালমা জানান, ঈদের কেনাকাটার উদ্দেশ্যে রিক্সাযোগে রেলগেট এলাকা থেকে সাহেব বাজার জিরো পয়েন্টে আসার পথে অসাবধানতাবশত ব্যাগটি হারিয়ে ফেলেন। পরে অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগটির সন্ধান পাননি।

আরও পড়ুনঃ   ইজতেমা নিয়ে দুই পক্ষের সংঘাত চরমে, পাল্টাপাল্টি মামলা

ব্যাগটি ফিরে পেয়ে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশের এমন মানবিক ও জনবান্ধব উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তিনি এ কার্যক্রমকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতেও জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST