২৪ মে ২০২৬
অনলাইন সংস্করণ

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

সংবাদ বিজ্ঞপ্তি : পবিত্র ঈদ-উল-আযহা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের সার্বিক নিরাপত্তায় সকল ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে। সচেতন নাগরিক হিসেবে ঈদের উৎসবকে আনন্দময় ও সকলের জন্য নিরাপদ করার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে। এ লক্ষ্যে নিম্নবর্ণিত পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

* কোরবানীর পশুবাহী গাড়ীগুলো নির্দিষ্ট স্থান হতে পশু উঠানো- নামানো নিশ্চিত করুন।

* পশুর হাটে অজ্ঞানপার্টি, মলমপার্টি হতে সাবধান থাকতে হবে। জালনোট সম্পর্কে সচেতন থাকতে হবে এবং লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। পশু বিক্রয় করা অর্থ ব্যাংকে জমা রাখা ও নগদ অর্থ স্থানান্তরে মানি এস্কর্ট সেবা (হটলাইন: ০১৩২০-০৬৩৯৯৯) গ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে।

* কোরবানির পশু পরিবহন, পশুর হাটে চাঁদাবাজি সংক্রান্ত কোনও তথ্য থাকলে নিকটস্থ পুলিশকে অবগত করুন। অনলাইনে কোরবানির পশু কেনায় সতর্কতা অবলম্বন করতে হবে।

* কোরবানীর পশু রাস্তার উপরে জবাই না করে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে অথবা মহল্লার কোন নির্ধারিত স্থানে জবাই করুন এবং দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ কাজে সহায়তা করুন।

আরও পড়ুনঃ   মান্দায় দরজা কেটে গরু চুরি

* বাসা-বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের ডিউটি জোরদার করতে হবে। যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্বপালনে নিয়োজিত রাখা যেতে পারে, যাতে তারা প্রতিষ্ঠানের নিরাপত্তার সার্বিক তদারকি করতে পারেন।

* বাসা-বাড়ি ও প্রতিষ্ঠান ছাড়ার আগে দরজা-জানালা সঠিকভাবে তালা মেরে যেতে হবে। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করা যেতে পারে। বাসা- বাড়ির মূল দরজায় অটোলক ও নিরাপত্তা এ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা যেতে পারে।

* বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা বসাতে হবে এবং সেগুলো সচল রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

* রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখার ব্যবস্থা করতে হবে।

* অর্থ, মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ স্থানে বা নিকটস্থ থানা হেফাজতে রাখা যেতে পারে। প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নেওয়া যেতে পারে।

* বাসা-বাড়ি ছাড়ার আগে প্রতিবেশী বা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের বাসার দিকে খেয়াল রাখতে অনুরোধ করতে এবং ফোনে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

* ভাড়াটিয়ারা আগেই বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসায় না থাকার বিষয়টি জানাবেন।

* অনুমতি ছাড়া কেউ যেন বাসা বা প্রতিষ্ঠানে ঢুকতে না পারে, এ বিষয়ে বাসা বা প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে সতর্ক করতে হবে এবং সিসি ক্যামেরার ফুটেজ যাতে সংরক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ   সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

* বাসা বা প্রতিষ্ঠানের গাড়ির গ্যারেজ সুরক্ষিত রাখতে হবে।

* বাসার বা জানালা-দরজার পাশে কোন গাছ থাকলে অবাঞ্ছিত শাখা-প্রশাখা কেটে ফেলতে হবে যাতে অপরাধীরা গাছের শাখা-প্রশাখা ব্যবহার করে বাসায় ঢুকতে না পারে।

* মহল্লায় বা বাড়ির সামনে সন্দেহজনক কাউকে বা কোনো দুস্কৃতকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে জানাতে হবে।

* ঈদে মহল্লা বা বাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে জানাতে হবে।

* ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে জয় রাইড করবেন না। এতে জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।

* জরুরি প্রয়োজনে পুলিশি সহায়তার জন্য আরএমপি হটলাইন: ০১৩২০০৬৩৯৯৯ ও আরএমপি কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে ০১৩২০০৬৩৯৯৮ নম্বরে। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমেও পুলিশের সেবা পাওয়া যাবে।

২৩ মে, শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কর্তৃক স্বাক্ষরিত এই সাধারণ নির্দেশনাসমূহ জারি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST