২১ মে ২০২৬
অনলাইন সংস্করণ

প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে : বিভাগীয় কমিশনার

আজ বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহী বিভাগের আট জেলার বালক-বালিকা দুই গ্রুপের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

স্টাফ রিপোর্টার : বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, ফুটবল আমাদের প্রাণের খেলা। আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। প্রাইমারি পর্যায়ে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আমরা আশা করছি এখান থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহী বিভাগের আট জেলার বালক-বালিকা দুই গ্রুপের মোট ১৬টি দলের তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   বড় সুখবর পেলেন সাইফ-নাসুম

রাজশাহী বিভাগের বালক-বালিকা ফুটবলারদের শুভেচ্ছা জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষক ও শিক্ষা অফিসাররা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইউনিয়ন থেকে উপজেলা এবং জেলা পর্যায় থেকে এখন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ দল নির্বাচনের জন্য এখানে নিয়ে এসেছে। আজ শ্রেষ্ঠদের সাথে শ্রেষ্ঠদের লড়াই এটা আমরা উপভোগ করতে পারব। খেলাটা যেন আমরা খেলা হিসেবে নিতে পারি। এটা কোন সংঘর্ষ নয় বা প্রতিদ্বন্দ্বিতা নয় খেলা হলো কৌশলের।

তিনি বলেন, রাজশাহী বিভাগে অনেক জায়গাতে খুব ভালো ফুটবল খেলা হয় এবং ভালো খেলোয়াড় আছে। আজকের এই দিনে আমাদের প্রত্যাশা থাকবে এই টুর্নামেন্ট থেকে অনেক ভালো বালক-বালিকা খেলোয়াড় বেরিয়ে আসবে।
জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্টে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হবে বলে এ সময় তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   তানোরে বড় ভাইয়ের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে ছোট ভাই

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার এবং প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস। এছাড়াও বিভিন্ন দপ্তরের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST