২০ মে ২০২৬
অনলাইন সংস্করণ

সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে সাংবাদিকের বাসা থেকে স্বর্ণাঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে চার ভরি স্বর্ণ ও ৮০ হাজার টাকা চুরি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে দুপুর ১২টার মধ্যে সাংবাদিক আলী এহসান তুহিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নগরীর শালবাগান এলাকায় বন বিভাগের উত্তর-পশ্চিম দিকের সপ্তডিঙ্গা নামের পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। আলী এহসান তুহিন দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে কর্মরত।

মামলা এজাহারে আলী এহসান তুহিন উল্লেখ করেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিক আলী এহসান তুহিন ও তার স্ত্রী সপুরা শালবাগানে বাসার ফ্ল্যাটটি তালাবদ্ধ করে অফিসে চলে যান। দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে তুহিন দেখতে পান মেইন দরজার তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে দেখা যায়, মেয়ের রুমের আলমারি খোলা এবং সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।
তিনি বলেন, আলমারি ভেঙে আনুমানিক ৮ লাখ ৩০ হাজার টাকা মূল্যমানের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ৪ লাখ টাকা মূল্যের ২ ভরি ওজনের এক জোড়া হাতের বালা, ২ লাখ টাকা মূল্যের ১ ভরি ওজনের চেইন, ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২ আনা ওজনের ৩টি আংটি এবং নগদ ৮০ হাজার টাকা।

আরও পড়ুনঃ   বাকিতে সিগারেট না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

তবে এই চুরি ঘটনাটি বোয়ালিয়া থানায় মামলা হিসেবে গ্রহণ করেছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, চুরি হওয়ার পর পুলিশ পরিদর্শন করেছিল। কি কি চুরি তাও জেনে এসেছে। বুধবার দুপুরে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। কিন্ত ওই ভবনে সিসি ক্যামেরা নেই। এই সুযোগ কাজে লাগানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১১

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

১৫

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

১৬

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

১৭

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

১৮

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

১৯

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST