২০ মে ২০২৬
অনলাইন সংস্করণ

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন নগরবাসী : রাসিক প্রশাসক

বুধবার (২০ মে) নগর ভবনের এনেক্স হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্পর্কে রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার এবং পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) নগর ভবনের এনেক্স হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণে সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে যথাযথভাবে কোরবানির বর্জ্য অপসারণের প্রত্যয় ব্যক্ত করেন ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার এবং পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজারা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবার করার সুযোগ দিয়েছেন। সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালনের চেষ্টা অব্যাহত রেখেছি। আসন্ন কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণে সকলকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। ঈদের পরদিনই রাজশাহী মহানগরবাসীকে আমরা পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চাই। ঈদের দিবাগত রাতের মধ্যেই সকল বর্জ্য অপসারণের করা হবে।

রাসিক প্রশাসক বলেন, প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের জন্য কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ এবং বর্জ্য অপসারণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হবে। কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে, নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুনঃ   জনগণের টাকায় উন্নয়ন প্রকল্পে কোনো অনিয়ম চলবে না: এমপি মিলন

তিনি আরো বলেন, রাজশাহীকে শুধু দেশে নয়, সারাবিশ্বে পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত করতে চাই। এ কাজের আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। সভায় রাসিকের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্ত্ববধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন (পরাগ)। সভা সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। সভায় ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার এবং পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST