১৩ মে ২০২৬
অনলাইন সংস্করণ

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

মঙ্গলবার (১২ মে) ময়মনসিংহের তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় উন্নয়ন প্রকল্প ও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি- সংগৃহীত

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।

মঙ্গলবার (১২ মে) ময়মনসিংহের তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা যে রাস্তার কাজ ও বিভিন্ন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছি, তা জাতীয়তাবাদী দলের একটি উন্নয়নমুখী কাজের নিদর্শন। এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে”। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দিচ্ছে।

আরও পড়ুনঃ   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তিনি তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ।

পরে হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলায় বড়বিলা-বাহিরশিমুল রাস্তার উন্নয়ন কাজ, কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা খাল এবং সদর ইউনিয়নের কচুন্দরায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি বলেন, ‘আমরা দলমত নির্বিশেষে বাংলাদেশের উন্নয়ন চাই। তবে উন্নয়নের ধারা বজায় রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।’

আরও পড়ুনঃ   জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বড় জয়

হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রতিমন্ত্রী স্থানীয় এলাকায় মিনি স্টেডিয়াম, হাসপাতাল, ফায়ার সার্ভিস স্টেশন এবং বিভিন্ন সড়ক উন্নয়নের কাজ করার আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST