১৭ মে ২০২৪
অনলাইন সংস্করণ

শাহরুখ খানকে নিয়ে যা বললেন প্রীতি

অনলাইন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান অসুন্দর মহিলাদের সঙ্গে বেশি মেলামেশা করতে পছন্দ করেন বলে এক সাক্ষাৎকারে এই দাবি করেছিলেন অভিনেত্রী প্রীতি জিনতা।

সম্প্রতি এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে প্রীতি বলেছেন, অসুন্দর মহিলাদের সঙ্গে শাহরুখ বেশি কথা বলেন। একটি জিনিস আমায় অবাক করত। আমরা কোথাও গেলে সে শুধু অসুন্দর মহিলাদের ডাকত।

এর উত্তরে শাহরুখ বলেন, ‘আমার তাদের সুন্দর লাগত। আমার সব মহিলাদের সুন্দর লাগে। আমি চাই, সারা জীবন মহিলারা আমায় ঘিরে থাকুন। মহিলারা সচেতন, ভদ্র, নম্র, সুন্দরী। মহিলাদের গায়ের গন্ধ সুন্দর, তাদের কণ্ঠস্বর সুন্দর, তারা সুন্দর।

আরও পড়ুনঃ   সে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে : আলিয়া

আমার মহিলাদের খুব খুব ভাল লাগে। আর আমি এটা লুকোই না। কিন্তু আমার এই ভালবাসায় কোনও শারীরিক টান নেই। বা সম্পর্ক তৈরি করারও কোনও উদ্দেশ্য নেই।’

তবে প্রীতির এই মন্তব্যে শাহরুখ খানের ভক্তরা ক্ষুব্ধ হয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘প্রীতিকে খুবই ক্ষুদ্রমনার মতো লাগছে। যারা দেখা করতে আগ্রহী, শাহরুখ নিশ্চয়ই তাদেরই ডাকতেন। সৌন্দর্যের কথা ভেবে মনে হয় না তিনি কাউকে ডাকতেন বা ডাকেন। সেই সব মহিলারা শাহরুখকে ভালবাসেন। তাই তাদের ডাকতেন বা ডাকেন।’

আরও পড়ুনঃ   ‘কিসের এতো আন্দোলন, সুখে থাকতে ভূতে কিলায়’-শিরিন শিলা

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। এখনও তার ভক্তসংখ্যা নেহাতই কম নয়। যদিও দীর্ঘদিন ধরেই বিরতিতে ছিলেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, অভিনেত্রী প্রীতি জিনতা বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন। ‘লাহোর ১৯৪৭’-এর শুটিং শুরু করেছেন প্রীতি। শুটিং সেট থেকে সেই ছবিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

১৯৯৮ সালে ‘দিল সে’ দিয়ে বলিউডে পা রাখেন প্রীতি। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘সংঘর্ষ’, ‘দিল্লাগি’, ‘ক্যায়া ক্যাহনা’, ‘দিল চাহতা হ্যায়’, ‘বীর জারা’-সহ অনেক ব্যবসাসফল ও আলোচিত ছবিতে অভিনয় করেন তিনি।

সর্বশেষ ২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এ দেখা গিয়েছিল তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST