১৭ মে ২০২৪
অনলাইন সংস্করণ

কৃষক বাঁচলে, দেশ বাঁচবে: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ, এমপি বলেছেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ভূমি খালি রেখে দেশ রক্ষা সম্ভব নয়, তার জন্য কৃষকদের যা সহযোগিতা লাগবেÑ সার, পানি ও হারভেস্ট তা সময় মতো ব্যবস্থা করার কোনো বিকল্প নেই।

আজ শুক্রবার (১৭ মে) বিকালে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলনকক্ষে `Water-Efficient Futures: Scaling Agricultural Interventions in the Water-Scarce Barind Region’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত সকল সরকারি-বেসরকারি কর্মকর্তাদের এক হয়ে কাজ করতে হবে। কৃষদের ফসলের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করতে হবে। প্রত্যেক এলাকার মাটি পরীক্ষা করে কোন ফসল ফলালে উৎপাদন বেশি হবে সে বিষয়ে কৃষকদের পরামর্শ দিতে হবে। কোনো অবস্থাতেই যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখতে হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে হারানো মোবাইল উদ্ধার করে দিল পুলিশ

আব্দুস শহীদ বলেন, বাংলাদেশে কোনো খাদ্য ঘাটতি নেই। দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে অবশিষ্ট খাদ্য সংরক্ষণের জন্য সরকার দেশের ৮টি বিভাগে কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা করেছে।
তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদেরউৎসাহিত করতেওয়ার্ল্ড ব্যাংক আমাদের সহযোগিতা করছে। সেই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন,জিডিপিতে কৃষি খাতের অবদান শতকরা ১২ শতাংশ। এটা আরও বৃদ্ধি করতে হবে। ভবিষ্যতে রাজশাহী থেকে ১ লক্ষ মেট্রিক টন উদ্বৃত্তচালউৎপাদনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দেশের মানুষের মুখে হাসি ফুটাতে এবং ক্ষুধামুক্ত দেশ গড়তে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্য নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হেনরি কিসিঞ্জারের সেই তলাবিহীন ঝুড়ির দেশ আজ পৃথিবীর মধ্যে একটি রোল মডেল।

আরও পড়ুনঃ   মোহনপুরে নিখোঁজ কৃষকের ৬ দিন পর রক্তাক্ত লাশ উদ্ধার

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রাম ম্যানেজার মাইকেল জন ওয়েবস্টার, কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এমএস. জু-আন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST