২৯ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার হাসনাপাড়া চোরখৈর গ্রামে দীর্ঘদিন ধরে একটি খাস খতিয়ানভুক্ত ৫৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। ভুক্তভোগী মোঃ শফিকুল ইসলাম দাবি করেন, তিনি ২০১৮ সালে নোটারির মাধ্যমে উক্ত জমি ক্রয় করেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে দেখভালের দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুনঃ   বগুড়ায় ট্রাক মালিককে কুপিয়ে হত্যা

তার অভিযোগ, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে এবং চলাচলের পথ বন্ধ করে দেয়। এ সময় বাধা দিলে তারা লাঠিসোটা, রড ও সাবল নিয়ে হামলা চালায়।

এতে শফিকুল ইসলামের স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। আহতদের মধ্যে তার ছেলে আলী রাজ ও মিরাজও রয়েছেন। তারা বর্তমানে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। হামলার সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   ‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখেছেন বলে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগী তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তানোর থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST