২২ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীরতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় একটি বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেদেনা (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতের স্বামীসহ আরও দুজন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেদেনা রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের মোঃ রেজ্জাকের স্ত্রী। দুর্ঘটনায় আহতরা হলেন, নিহতের স্বামী মোঃ রেজ্জাক (৪৫) এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার জানিকের ছেলে নাসির (৩০)।
জানা যায়, মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় একটি বাস ও অটোরিকশার মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন

হাসপাতালে আনার পর বেলা ১১:৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে নাসিরকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, নিহতের স্বামী রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী সিটি করপোরেশন: বাতিল হচ্ছে ৪০০ কোটির ‘অপ্রয়োজনীয়’ কাজ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST