২১ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু হয়েছে। নিহত নারী ‎চারঘাট থানার মুংলি গ্রামের কাপর ব্যবসায়ি জামমান এর স্ত্রী লাকি বেগম।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮ টা ৪৫ মিনিটের সময় হলিদাগাছী এলাকায় মারা যান লাকি বেগম ও সোমবার দিনগত রাতে নিমপাড়া ইউনিয়নের পূর্বকালাবী পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান একই এলাকার সোহাগ (৩০) নামের ১ যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জিয়াউর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেল গেইটের অদূরে পৌঁছালে প্রায় (৫০) বছর বয়সি লাকি বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ওই নারীর শরীর দুই অংশে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় লোকজন মেয়েটিকে চেনার চেষ্টা করলেও তাৎক্ষনিক কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি। তবে স্থানীয়দের ধারণা, লাকি বেগম ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুনঃ   ছদ্মবেশে বিভিন্ন থানায় ঘুরলেন নবাগত পুলিশ সুপার

অন্যদিকে সোমবার দিনগত রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পূর্বকালাবি পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (৩০) নামের ১ যুবক মারা যান। তার শরীর থেকেও ১টি পা বিছিন্ন হয়ে গেছে। সে কালাবিপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহাগ মাদকাসক্ত। হয়ত রাতে মাদকাসক্ত অবস্থায় পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার লাশ উদ্ধার করে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুনঃ   সরকারের প্রতি সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী

এ বিষয়ে সারদা স্টেশন মাষ্টার ইকবাল কবির বলেন, নিহত ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে নিহত যুবক সোহাগ মাদকাসক্ত বলে জানা গেছে। হয়ত নেশাগ্রস্থ অবস্থায় রেল লাইনে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান এর সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST