২১ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

ছবি- সংগৃহীত

স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দেশজুড়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ২৭৪ কেন্দ্রে ২৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালে অত্র শিক্ষা বোর্ডে ২৭৪ কেন্দ্রে ৮ জেলার ২৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৯৩ হাজার ১৭৪ জন এবং ছাত্রী ৮৫ হাজার ৫৩৫ জন। নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ৫৪২ জন। অনিয়মিত পরীক্ষার্থী ৩১ হাজার ১৯ জন এবং বিভাগ উন্নয়ন পরীক্ষার্থী মাত্র ১৪৮ জন। এবার বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৯৬৭ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ৮০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৮৯৭ জন।

বগুড়ার ৪৫টিসহ রাজশাহী শিক্ষা বোর্ডে ২৭৪টি কেন্দ্রে চলতি বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর বগুড়ার ৪৫টিসহ রাজশাহী শিক্ষা বোর্ডে ২৭৪টি কেন্দ্রে চলতি বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও রাজশাহী জেলায় ৫৫টি, সিরাজগঞ্জে ৪৬, চাঁপাইনবাবগঞ্জে ১৪টি, নাটোরে ২৭, নওগাঁয় ৩৯, পাবনায় ৩১, জয়পুরহাটে ১৭টিসহ মোট ২৭৪টি কেন্দ্রে চলতি বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   মতিহার থানার সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া দুই শিশু

জেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে, বগুড়ার ৪৫ কেন্দ্রে ৪৪০ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩২ হাজার ১০২ জন। এর মধ্যে ছাত্র ১৭০৬৫ ও ছাত্রী ১৫০৩৭ জন। রাজশাহী’র ৫৫ কেন্দ্রে ৫১৩ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৮ হাজার ৫৩৭ জন। এর মধ্যে ছাত্র ১৫৪০৩ ও ছাত্রী ১৩১৩৪ জন। সিরাজগঞ্জের ৪৬ কেন্দ্রে ৩৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩১ হাজার ৩৫৪ জন।

এর মধ্যে ছাত্র ১৬৬১০ ও ছাত্রী ১৪৭৪৪ জন এবং জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ১৪১ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৮ হাজার ৯১১ জন। এর মধ্যে ছাত্র ৪৫০৫ ও ছাত্রী ৪৪০৬ জন। পাবনার ৩১ কেন্দ্রে ৩০৪ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৬ হাজার ৬৭২ জন। এর মধ্যে ছাত্র ১৩০১৪ ও ছাত্রী ১৩৬৫৮ জন। চাঁপাইনবাবগঞ্জের ১৪ কেন্দ্রে ২৩৯ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১২ হাজার ৯৫৬ জন।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

এর মধ্যে ছাত্র ৬৮৯৯ ও ছাত্রী ৬০৫৭ জন। নাটোরের ২৭ কেন্দ্রে ২৯৫ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৮৭৮ জন। এর মধ্যে ছাত্র ৭৯৯১ ও ছাত্রী ৭৮৮৭ জন। নওগাঁর ৩৯ কেন্দ্রে ৪২৪ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২১ হাজার ২৯৯ জন। এর মধ্যে ছাত্র ১১৬৮৭ ও ছাত্রী ৯৬১২ জন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) জহিরুল হক বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার শুরুতেই বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের ভিজিলেন্স টিমের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের সার্বক্ষণিক তদারকি থাকবে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রের কক্ষগুলোতে এবার সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, এবারের এসএসসি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল পরীক্ষা হবে। এ দু’টি পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১১

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১২

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৩

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৪

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৫

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৬

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৭

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৮

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৯

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

২০

Design & Developed by: BD IT HOST