১৭ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ধোনির প্রশংসায় জাহ্নবী

অনলাইন ডেস্ক : বলিউডের জমকালো দুনিয়ায় স্টারডম আলাদাই কথা বলে। জন্ম দেয় অহংকারের। সেখানে শ্রীদেবীকণ্যা জাহ্নবী কাপুর তার বিনম্র আচরণে বাকিদের থেকে কোথাও নিজেকে আলাদা করেছেন।

২৭ বছর বয়সী এই নায়িকা এখন ব্য়স্ত তার আসন্ন স্পোর্টস ড্রামা ‘মিস্টার অ্য়ান্ড মিসেস মাহি’ নিয়ে। যেখানে জাহ্নবীর বিপরীতে থাকছেন দুরন্ত অভিনেতা রাজকুমার রাও। ‘মিস্টার অ্য়ান্ড মিসেস মাহি’র নায়িকা মজেছেন কিংবদন্তি এমএস ধোনির ব্য়ক্তিত্বে।

সিনেমার প্রচার সংক্রান্ত এক ইভেন্টে এসে জাহ্নবী বুঝিয়ে দিলেন তিনি ধোনিতেই দিয়েছেন ডুব। কথার ফাঁকে বলেন, ‘আমি বিশ্বাস করি, শুধু আমিই নই, এই ঘরে উপস্থিত সবাই মহেন্দ্র সিং ধোনি স্যারের বিশাল ভক্ত। তার দ্যুতিই আপনাকে পাগল করে দেবে।’

আরও পড়ুনঃ   বিয়ের পর চেহারা দেখলেই বোঝা যায় মেয়েরা কতটা সুখী : মেহজাবীন

তিনি বলেন, ‘কয়েকদিন আগেই আমি তার সঙ্গে একটি অনুষ্ঠানে ছিলাম। আমি তাকে ঘুরতে দেখেছিলাম। আমি অনুভব করি যে, তিনি হাঁটছিলেন না, গ্লাইড করছিলেন না। আমি ‘মিস্টার অ্য়ান্ড মিসেস মাহি’ সিনেমাটি ধোনি এবং তার স্ত্রী সাক্ষীকে দেখাতে চাই। কিন্তু তিনি তো খুবই ব্য়স্ত। তবে চাইব তার কাছে পৌঁছাতে মিডিয়া আমাকে সাহায্য় করবে।’

জাহ্নবীর সুরে গলা মিলিয়ে রাজকুমার বলেন, ‘সারা বিশ্ব মাহি স্যারের বিশাল ভক্ত। আমরা সত্যিই তার গুণমুগ্ধ, তাকে আমরা ভালোবাসি।’

আরও পড়ুনঃ   দ্রুত মা হওয়ায় কটাক্ষ, জবাব দিলেন শ্রীময়ী

‘মিস্টার অ্য়ান্ড মিসেস মাহি’র গল্প কিন্তু ধোনিকে নিয়ে নয়। তবে এই গল্পে রয়েছে পরিচালক শরন শর্মার গভীর ধোনি প্রেমের বোধ। সিনেমায় রাজকুমারের নাম মহেন্দ্র।

তিনি এক ব্যর্থ ক্রিকেটার। মহিমা ওরফে জাহ্নবী পেশায় ডাক্তার। তাদের অ্যারেঞ্জ ম্য়ারেজ। দু’জনেরই ডাকনাম মাহি।

তারা একসঙ্গে মিস্টার ও মিসেস মাহি বলে পরিচিত হন। দু’জনে দ্রুত আবিষ্কার করেন যে, ক্রিকেটের প্রতি তাদের অসম্ভব ভালোবাসা। এই খেলা নিয়ে দু’জনেই পাগল।

মহেন্দ্র তার স্ত্রীর মধ্যে লুকিয়ে থাকা ক্রিকেটীয় প্রতিভা খুঁজে পান এবং তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করেন কোচিং করিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST