১৭ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক শ্রীদাম কুমার মণ্ডল। 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শ্রীদাম কুমার মণ্ডল (৪২) নামের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বৃহস্পতিবার বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও থানা-পুলিশ গিয়ে শিক্ষকদের মুক্ত করেন। এ ঘটনায় গতকাল রাত ৮টার দিকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। শিক্ষক শ্রীদাম কুমার মণ্ডল উপজেলার দেউলা মানিকহার উচ্চবিদ্যালয়ের কৃষি শিক্ষক ও নওগাঁর আত্রাই উপজেলার তিলাবুদুরী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল দেউলা মানিকহার উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে এক ছাত্রীকে বিদ্যালয়ের কমনরুমে একা পেয়ে সহকারী শিক্ষক শ্রীদাম যৌন হয়রানি করেন। এরপর ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। পরে ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয় লোকজন শিক্ষাপ্রতিষ্ঠান ঘেরাও করে শিক্ষক শ্রীদাম মণ্ডলের বিচার দাবি করেন। একপর্যায়ে উত্তেজনা চরম আকার ধারণ করলে পরিস্থিতি সামাল দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও থানা-পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। সহকারী কমিশনার ওই শিক্ষকের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং শিক্ষকদের মুক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।

আরও পড়ুনঃ   তাহেরপুরে পরীক্ষা কেন্দ্রে নকল দিতে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রাং বলেন, ‘বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক শ্রীদাম কুমার মণ্ডলের মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন বলেন, ‘এর আগেও ওই শিক্ষক বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে অনুরূপ ঘটনা ঘটিয়েছিলেন এবং সেটা সে সময় ধামচাপা দেওয়া হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। ফলে এবার যেন এ ঘটনা ধামাচাপা দেওয়া না হয় এবং সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছিলেন। তবে শিক্ষক শ্রীদাম এদিন বিদ্যালয়ে ছিলেন না। পরে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা শান্ত হন এবং শিক্ষকদের মুক্ত করা হয়।’

আরও পড়ুনঃ   কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ওই বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ‘ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শিক্ষক শ্রীদাম মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী রোববার তাঁর কাছে সাময়িক বরখাস্তের পত্র পাঠানো হবে। এ ছাড়া এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST