১৫ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন

দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন।

স্টাফ রিপোর্টার : দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মহানগরীর অলোকার মোড়ে অবস্থিত পত্রিকাটির অফিসের স্টোর রুম থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে বেশ কিছু ক্ষতিও হয়েছে।

সোনার দেশের কর্মকর্তা জানান, অফিসের স্টোর রুমে সংরক্ষিত ১৬ বছরের পত্রিকা, টেবিল, সোফায় আগুন ধরে। ফায়ার সার্ভিসে খবর দিলে একটি দল দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস রাজশাহী অফিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর ওমর ফারুক বলেন, খবর পেয়ে দ্রুত একটি দল পাঠানো হয়। এরপর আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। সেখানে স্টোর রুমে থাকা নথিপত্র পুড়ে গেছে। এছাড়া বড় ধরনের ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন ধরেনে।

আরও পড়ুনঃ   কবি মাকিদ হায়দার মারা গেছেন

সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত জানান, এ ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হলো গত ১৬ বছরের সংরক্ষিত সব পত্রিকা সম্পূর্ণ পুড়ে যাওয়া। আগুন লাগার কারণ আমরা নিশ্চিত হতে পারেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।

এডিটরস ফোরামের দুঃখ প্রকাশ,
রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দ দৈনিক সোনার দেশ পত্রিকায় আগুন লাগার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। সংগঠনটির সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন। বিবৃতি তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পত্রিকাটি আক্রান্ত হয়েছে। এরপর আগুন ধরে গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। রাজশাহী এডিটরস ফোরাম এই ঘটনায় সহমর্মিতা প্রকাশ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদারসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST