১০ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি- পুকুরে পড়ে নিহত শিশু পার্থ।

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুকুরে পড়ে পার্থ (৪) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোর ৪টা ২০ মিনিটে রানীঘাটের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পার্থ পুঠিয়া উপজেলার রামজীবনপুর গ্রামের বাসিন্দা সুজন কুমার দাস ও স্মৃতি রানী দাসের সন্তান। পরিবারটি রাজার বাগানপাড়া এলাকায়, শিশু পার্ক সংলগ্ন স্থানে বসবাস করে।

আরও পড়ুনঃ   রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে চারজন নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে পার্থ সমবয়সী শিশুদের সঙ্গে শেখ রাসেল পার্কের পুকুরঘাট এলাকায় খেলছিল। বিকেল প্রায় ৫টা ২০ মিনিটে তার মা তাকে বাড়িতে নেওয়ার জন্য পার্কে এসে খোঁজ করতে থাকেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

এতে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ধারণা করা হয়, খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত পার্থ পুকুরে পড়ে যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে রাতভর তল্লাশি অভিযান চালায়।

আরও পড়ুনঃ   ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার ভোরে রানীঘাটের পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১০

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১১

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

১২

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১৩

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১৪

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৫

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৬

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৭

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

২০

Design & Developed by: BD IT HOST