১০ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ (শুক্রবার) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়াপল্টনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার এই কার্যক্রম চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।

এ সময় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও সাম্প্রতিক পটপরিবর্তনের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘এদেশের রক্তঝরা সংগ্রামের পিচ্ছিল পথে গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে, অর্থাৎ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট ও সরকার গঠন এবং জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের বিতর্কসহ গণতন্ত্রের জন্য যে শর্তগুলি অপরিহার্য, সেই শর্তের চর্চা অব্যাহত রাখার প্রচেষ্টা এবং অঙ্গীকার এবারের নির্বাচন।’

আরও পড়ুনঃ   রক্তাক্ত মুখে অপু বিশ্বাস, আলোচনায় ‘দুর্বার’ লুক

সংসদের প্রাণবন্ত আলোচনা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘পার্লামেন্টের যে প্রাণবন্ত ডিসকাশন এবং বিতর্ক চলছে, এটিই গণতন্ত্রের মূল শক্তি। এটাকে অব্যাহত রাখতে হবে।’

বিগত দিনের আন্দোলন ও গুম-খুনের কথা স্মরণ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অংশগ্রহণ করেছেন; নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন; অনেকের সন্তান গুম হয়েছে, এখনও খোঁজ মেলেনি; আবার অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এক ভয়ঙ্কর পরিস্থিতির বিরুদ্ধে নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং ফ্যাসিবাদের প্রতিভূ শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, সেটিকে আমাদের নিশ্চিত করতে হবে। আরও সুসংহত করতে হবে।

সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীদের অবদানের কথা উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘সারাদেশ থেকে আমাদের নারী নেত্রীরা এখানে এসেছেন। গত ১৬-১৭ বছরের সংগ্রামে তাদের অনেকের নিদারুণ দুঃখ, কষ্ট ও বেদনার মধ্য দিয়ে জীবন কেটেছে।

নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা কিঙবা কারাবরণ; কেউই শেখ হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল থেকে নিস্তার পাননি বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

এসময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ উপস্থিত নেত্রীদের দীর্ঘ কারাভোগ ও নির্যাতনের বিষয়টিও তুলে ধরেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

এর আগে গত (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST