৬ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন পুলিশ কনস্টেবলকে রাজশাহী থেকে ঢাকায় প্রেরণ

ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন পুলিশ কনস্টেবল এমরান মিয়া।

স্টাফ রিপোর্টার : নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া পুলিশ কনস্টেবল এমরান মিয়াকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশে নিয়ে রওনা দেন স্বজনেরা।

বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক শংকর কুমার বিশ্বাস জানান, পরিবারের সদস্যরা আহত পুলিশ সদস্যকে ঢাকায় নেওয়ার ইচ্ছার কথা জানান। তাই তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর আগে সোমবার সকালে আত্রাই রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এতে তাঁর দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রামেক হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ   সোনালী অতীত, রাজশাহীতে হকি টুর্নামেন্টে সাবেকদের মিলনমেলা

এমরান আলীর বাড়ি পিরোজপুরে। বর্তমানে তিনি বাগেরহাটে কর্মরত। তাঁর শ্বশুরবাড়ি নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। শ্বশুরবাড়ির কাজে তিনি নওগাঁ এসেছিলেন।

এমরান মিয়ার শ্বশুর আব্দুল খালেক জানান, দুর্ঘটনায় এমরানের বাঁ পা হাঁটুর নিচ থেকে পুরোই বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পা একটু লেগে আছে। রামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বিচ্ছিন্ন পা নিয়ে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। তাই একটি কার্টনে বরফ দিয়ে বিচ্ছিন্ন পাসহ রোগী নিয়ে তাঁরা ঢাকায় রওনা দিয়েছেন।

আব্দুল খালেক জানান, হাসপাতালে নেওয়ার পর থেকেই এমরানকে রক্ত দেওয়া হয়েছে। এ পর্যন্ত তিন ব্যাগ রক্ত ও তিন ব্যাগ স্যালাইন দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সের ভেতরেও রক্ত ও স্যালাইন চলছে।

আরও পড়ুনঃ   বিপিএল শুরু কাল, এখনো নিশ্চিত নয় সব দলের অধিনায়ক

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্নচলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

এমরান আলীর বাবা একজন অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক। এক মেয়ে ও চার ছেলের মধ্যে এমরান সবার ছোট। প্রায় নয় বছর আগে নওগাঁর আত্রাইয়ে বিয়ে করেন এমরান মিয়া। তাঁর বড় মেয়ে তাসমিনের বয়স সাত বছর। সে মানসিক প্রতিবন্ধী। ছোট ছেলে ইয়াসিনের বয়স তিন বছর।

আব্দুল খালেক আরও জানান, তাঁর নিজের কোনো ছেলে নেই। তিনটিই মেয়ে। মেয়েজামাই ছেলের মতো সব বিষয়ে তাঁর খোঁজখবর রাখেন। কিছুদিন ধরে তাঁদের জায়গাজমি নিয়ে একটু জটিলতা চলছে। এসব বুঝে সিদ্ধান্ত নেওয়ার জন্য এমরানকে ডেকেছিলেন। আসার সময় ট্রেন থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST