৫ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি- মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া, রাজপাড়া, শাহমখদুম, পবা এবং কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মো: আলমগীর হোসেন (৪০); রাজশাহী জেলার তানোর থানার কাশেম বাজার (বর্তমানে রাজপাড়া থানার বাকির মোড়ে বসবাসরত) গ্রামের মো. কুতুব আলীর ছেলে মো. মনিরুল ইসলাম নিশি (২৮); এয়ারপোর্ট থানার বায়া (দক্ষিণপাড়া) গ্রামের মো: এলহাজ আলীর ছেলে মো. সালাউদ্দিন (২৯); একই থানা এলাকার মো. সাজেম আলীর ছেলে আব্দুল্লাহ আলী (২৬); চন্দ্রিমা থানার মেহেরচন্ডী গ্রামের মো, মামুন আলীর ছেলে মো. শামীম আহম্মেদ (৩৪); কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামের মো. দুলাল সরকারের ছেলে মো. সানাহা সরকার (১৯) এবং একই থানার নওদাপাড়া পূর্বপাড়া গ্রামের মো: আমরুল আলীর ছেলে মো. শাহিন আলী (৩০)। সকলেই রাজশাহী নগরীতে বসবাস করেন।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ৩ এপ্রিল রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকা থেকে আলমগীরকে আটক করা হয়। পরদিন ৪ এপ্রিল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়। যার মধ্যে রাত আনুমানিক পৌনে ১১টার দিকে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা থেকে সালাউদ্দিন ও আব্দুল্লাহকে এবং রাত আনুমানিক ১১টার দিকে রাজপাড়া থানার বাকির মোড় এলাকা থেকে মনিরুলকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   পাবনায় কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ নিহত ৩

অন্যদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে পবা থানার হাটরামচন্দ্রপুর-ঘোলহাড়িয়া এলাকা থেকে শামীমকে আটক করা হয়। এছাড়া রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকা থেকে সানাহা এবং একই সময় একই থানার নওদাপাড়া পূর্বপাড়া এলাকা থেকে শাহীনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৩

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৪

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

৫

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

৬

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৭

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৯

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST