১৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ভুল করে নিজ সেনাদের ওপর ইসরায়েলের ট্যাংক হামলা, নিহত ৫

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়ায় ট্যাংক হামলায় প্রাণ হারিছেন পাঁচ ইসরায়েলি সেনা। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সংবাদমাধ্যমটি আজ বৃহস্পতিবার (১৬ মে) জানিয়েছে, নিহত সেনাদের সবাই প্যারাট্রুপার্স ব্রিগেডের ২০২ নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তাদের ওপর ভুল করে ট্যাংক হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ   লন্ডনে কোরআন পুড়িয়ে দেওয়া ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রাথমিক তদন্তে জানা গেছে, গতকাল প্যারাট্রুপারদের সঙ্গে জাবালিয়ায় হামলা চালাতে গিয়েছিল ট্যাংক বাহিনী। এদিন সন্ধ্যা ৭টার দিকে একটি ভবনকে লক্ষ্য করে ট্যাংক থেকে দুটি গোলা ছোড়া হয়। ট্যাংক সেনারা ভেবেছিলেন ভবনের ভেতর ফিলিস্তিনি যোদ্ধারা আছেন। কিন্তু আসলে ছিলেন ইসরায়েলি সেনারাই।

ট্যাংক সেনারা সেখানে ট্যাংক নিয়ে ভোরের দিকে গিয়েছিলেন। আর প্যারাট্রুপাররা এর দুই ঘণ্টা পর সেখানে পৌঁছেছিল। সেখানে গিয়ে প্যারাট্রুপাররা ওই ভবনে অবস্থান নিয়েছিল। এরপর সন্ধ্যার দিকে ওই এলাকায় প্যারাট্রুপারদের আরেকটি দল যায়। ওই সময় তারা ট্যাংক সেনাদের জানিয়েছিল, তারা ভবনটিতে প্রবেশ করছে।

আরও পড়ুনঃ   ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

এর কিছুক্ষণ পর ট্যাংক সেনারা ভবনটির একটি জানালা থেকে বন্দুকের নল দেখতে পায়। তারা ভেবেছিল এতে হামাসের যোদ্ধারা রয়েছে। ওই ভাবনা থেকে ভবনটিতে দুটি গোলা ছোড়া হয়। এতেই এত বড় হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনা আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST